১৯ জুলাই ঢাকায় জাতীয় সমাবেশ ও গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
 


ঝিকরগাছায় জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে প্রচার মিছিল ও গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৫ টায় উপজেলা জামায়াতের আয়োজনে মিছিলটি ঝিকরগাছা কপোতাক্ষ ব্রীজের মুখ থেকে শুরু হয়ে উপজেলা মোড় প্রদক্ষিণ করে পুনরায় কপোতাক্ষ ব্রীজের মুখে এসে শেষ হয়৷ 

অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিমের  সভাপতিত্বে মিছিল শুরু পূর্বক  সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, জামায়াতে ইসলামী জাতীয়  সমাবেশের মাধ্যমে জামায়াতে ইসলামীর ৭ দফা দাবি তুলে ধরা হয়েছে। এ দাবি বাস্তবায়ন করা হলে শহীদের রক্তের ঋণ শোধ হবে দাবির মধ্যে সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভুণ্থানে শহীদ ও আহতদের পরিবারের পুর্নবাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ব্যবস্থা, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ 
এই ৭ টি দাবি বাস্তবায়ন করতে হবে। আমাদের এই মিছিলটি আজ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল খান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রকিম,মশিউর রহমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা যুব জামায়াতের সভাপতি আবিদুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ফখরুল ইসলাম,সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, পৌর জামায়াতের আমীর আব্দুল হামিদ, সেক্রেটারি মনিরুজ্জামান সুমন।   এ ছাড়া মিছিলে বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারি সহ দ্বায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ