ডাকসু নির্বাচনে বিজয়ীদের জামায়াত আমিরের শুভেচ্ছা ও ধন্যবাদ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

ডাকসু নির্বাচনে বিজয়ীদের জামায়াত আমিরের শুভেচ্ছা ও ধন্যবাদ
____________________________________



ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)ও হল সংসদ নির্বাচনে যারা বিজয়ী এবং এই নির্বাচনে সঙ্গে যুক্ত ছিলেন তাদের  সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে আমির ডা শফিকুল রহমান। 

বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে  জামায়াতে  আমির এই ধন্যবাদ জ্ঞাপন  করেন।

বিবৃতিতে  ডা শফিকুর রহমান বলেন (৯ সেপ্টেম্বর) দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা  বিশ্ববিদ্যালয়ের  কেন্দ্রীয় ছাত্র সংসদ  নির্বাচন অনুষ্ঠিত হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে এ নির্বাচনে অংশগ্রহণ করে।

নির্বাচনের প্রার্থীরা ভোটে অংশগ্রহণ করে, নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করেন, এই নির্বাচনে যারা নির্বাচিত  হয়েছেন আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, তারা তাদের দলীয় পরিচয়ে উর্ধ্বে উঠে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন বলে আমি আশা করি।

তিনি আরো বলেন, জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে, সুস্থ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ, পরিবেশে,নির্বাচন পরিচালনা আমি অন্তবর্তী সরকার,বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, সাংবাদিক সহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি।


শেখ শহিদুল ইসলাম মিঠু 
খুলনা ফুলতলা


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ