চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদ উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ 
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (২৪ মে) থেকে শুরু হওয়া এ কার্যক্রম ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পরিচালিত হচ্ছে। কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার তালিকাভুক্ত প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে।

চাল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক এএইচএম বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন এবং জেলা বিএনপির সদস্য আব্দুস সালামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে কোনো অসহায় ও দুস্থ পরিবার যেন খাদ্য সংকটে না পড়ে, সে লক্ষ্যেই সরকারের মানবিক সহায়তা কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি জনগণের প্রয়োজনে রাজনৈতিক নেতাকর্মীরা সবসময় পাশে থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্বরে দুই দিনব্যাপী এ কার্যক্রম চলবে। আগামী ২৫ মে পর্যন্ত তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ