১৮ ভিআইপির দেশত্যাগের প্রস্তুতি: গুঞ্জন সর্বত্র ছড়িয়ে পড়েছে


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৮ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ



হত্যা ‌অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার করে সম্পদ গড়া এবং ক্ষমতাসীন শেখ হাসিনা সরকারকে অন্ধ সমর্থনের বিনিময়ে সুবিধা নেওয়ার মতো গুরুতর অভিযোগে ভি আইপি ও ভিআইপিরা এখন দেশত্যাগে মরিয়া 

অন্তর্বর্তী সরকার ইতিমধ্য তাদের কূটনৈতিক ( লাল) 
পাসপোর্ট বাতিল করেছে এবং আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে, তবে নানা অভিযোগ সত্ত্বেও সরকারের সংশোধিত নীতিমালা ব্যাখ্যা করে অন্তত ১৮ জন ভিআইপি সাধারণ (সবুজ) পাসপোর্ট পেয়েছেন 

নীতিমালায় বলা আছে, সাবে ক এসব ক্ষমতাধর ব্যক্তি তখনই সাধারণ পাসপোর্ট পাবেন যখন দুটি তদন্ত সংস্থা তাদের বিষয়ে ইতিবাচক প্রতিবেদন দেবে, কিন্তু বাস্তবে নেতিবাচক প্রতিবেদনের পরও অনেকের পাসপোর্টের আবেদন অনুমোদন পেয়েছে, তাদের মধ্য রয়েছেন সাবেক বিচারপতি, রাষ্ট্রদূত সেনা কর্মকর্তা সিনিয়র সচিব বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা স্ত্রীগণও ,

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে গোয়েন্দা সংস্থা গুলোর বিরূপ মতামতের পর বিষয়টি মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ অধিদপ্তর, সেখানে পুনঃ তদন্ত না করেই এসব আবেদন অনাপত্তি দিয়ে , অনুমোদন দেওয়া হয়, 

বিশেষভাবে আলোচিত হয়েছে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সাধারণ পাসপোর্ট আবেদন করলে তা অনুমোদন জন্য সরকারের প্রভাবশালী মহল তদবির করে,

এছাড়া সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের (৮ মে) থাইল্যান্ড সফর নিয়ে ও নীতি নির্ধারকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়, বর্তমান সরকার যখন ১৫ বছরে ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় আনার। এবং সুশাসন ও নির্বাচন সংস্কারের গুরুত্ব দিচ্ছে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন ভূমিকাকে প্রশ্নবিদ্ধ বলছেন। সংশ্লিষ্টরা


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ