সরিষাবাড়ীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মাসুদ রানা  
জামালপুর প্রতিনিধি :



গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুর সরিষাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । 

তথ্য সূত্রে জানা যায় গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন সাংবাদিক  তুহিন। 

সোমবার (১১ আগস্ট) বিকেল ৩টায় “সরিষাবাড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ”-এর ব্যানারে সরিষাবাড়ী প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় 

ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি এস এম ইব্রাহিম হোসেন লেবু । সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি মুহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর এটি সঞ্চালনা করেন ।

উক্ত মানববন্ধনে  বক্তব্য রাখেন, সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি সোলায়ন বাবু, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়-এর উপজেলা প্রতিনিধি আবুল হোসেন, সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সোলায়মান হোসেন হরেক, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংবাদ-এর উপজেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, এবং সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন প্রমুখ ।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন সাংবাদিককে হত্যা করা মানে সত্য ও ন্যায়বিচারকে হত্যা করা । বক্তারা সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ