ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃ সেলিম সাজ্জাদ
স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ
আজ মঙ্গলবার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অডিটরিয়ামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোক্তার আহমেদ। তিনি বলেন, “প্রাকৃতিক পরিবেশ রক্ষা শুধু একটি দিনের প্রতিপাদ্য নয়, এটি হওয়া উচিত আমাদের প্রতিদিনের জীবনযাপনের অংশ।”
আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিদুল আলম। তিনি তার বক্তব্যে পরিবেশ সংরক্ষণে সকলের সম্মিলিত ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন ও পরিবেশবাদীদের অংশগ্রহণে পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রবন্ধ উপস্থাপন ও নানা সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখা শিক্ষার্থী ও সংগঠনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সিটি কর্পোরেশনের কর্মকর্তা, শিক্ষাবিদ এবং গণমাধ্যমকর্মীরা।
পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে টেকসই উন্নয়নের বার্তা পৌঁছে দিতে এই আয়োজনকে মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :