মহান বিজয় দিবসে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের বর্ণাঢ্য র‍্যালি


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মহান বিজয় দিবসে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের বর্ণাঢ্য র‍্যালি
________________________________



মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট

কোর-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ও শৃঙ্খলাবদ্ধ র‍্যালি। র‍্যালিতে অংশগ্রহণকারী ক্যাডেটদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা, ফুটে ওঠে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের অনন্য দৃশ্য। র‍্যালিটি নির্ধারিত রুট প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ সড়কসমূহ অতিক্রম করে। হাতে জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে ক্যাডেটরা "জয় বাংলা", "জয় বঙ্গবন্ধু"সহ বিজয় দিবসের তাৎপর্যবাহী স্লোগানে মুখর করে তোলে

পরিবেশ। র‍্যালির শৃঙ্খলা ও সমন্বয় উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। এ সময় এর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমিক ও নেতৃত্বগুণসম্পন্ন নাগরিক গড়ে তোলাই বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মূল লক্ষ্য। বিজয় দিবস উপলক্ষে এমন আয়োজন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে ও দেশ গঠনে আত্মনিয়োগে উৎসাহিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।


সাংবাদিক মোমেনা আক্তার ক্যামেরা বিস্তারিত প্রতিবেদন মোঃ সেলিম সাজ্জাদ


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ