রাউজানে বেগম জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে জিয়া মঞ্চের বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরী  
রাউজান চট্টগ্রাম প্রতিনিধিঃ



বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জিয়া মঞ্চ রাউজান উপজেলার উদ‍্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট শুক্রবার বিকেলে রাউজান সরকারি কলেজ জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু। 
জিয়া মঞ্চ রাউজান উপজেলার সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার খান জয়ের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রবীণ বিএনপি নেতা এস এম শফি, জেলা বিএনপির সাবেক সদস্য আবু বকর চৌধুরী, বিএনপি নেতা ইউছুফ মাহমুদ কোম্পানি, পৌর বিএনপি নেতা এস এম ইউসুফ, বিএনপি নেতা সেলিম কোম্পানি, জসিম কোম্পানি, জসিম মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাজী মোহাম্মদ বাদশা। উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ রাউজান উপজেলার  সহ-সভাপতি সালাউদ্দিন টিটু, অর্থ সম্পাদক আবু তৈয়ব, প্রচার  সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য মোঃ আমজাদ, শামসুল আলম, শাহ আলম, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আলমগীর সহ জিয়া মঞ্চ অন‍্যন‍্যা সদস্যবৃন্দ। শেষে খালেদা জিয়ার সু-সাস্থ‍্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা কাজী মোহাম্মদ বখতিয়ার হোসেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ