বরিশাল বিশ্ববিদ্যালয়ে শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে আনিস -সাব্বির


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

রহমান রাজিব
ববি প্রতিনিধি : 



বরিশাল বিশ্ববিদ্যালয়ে ( ববি ) শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। টিএসসির দ্বিতীয় তলায় সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করছেন  শরীয়তপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের  নির্বাচন কমিশনের সদস্যরা।

বৃহস্পতিবার  ( ২১ আগস্ট ) বিকাল   ৩টা থেকে   ৬টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সভাপতি নির্বাচিত হন আনিসুর রহমান , তিনি ৩৬ ভোট পেয়ে বিজয়ী হন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাব্বির রহমান,  তিনি পেয়েছেন ৩৪  ভোট। 

নবনির্বাচিত সভাপতি আনিসুর রহমান বলেন , “ শরীয়তপুর জেলা  ছাত্রকল্যাণ পরিষদ  শরীয়তপুর  থেকে আগত শিক্ষার্থীদের সবসময় পাশে থাকবে ও নানা উপায়ে সহযোগিতা করবে। দূর থেকে এসে কেউ যাতে হতাশ না হয়, সেজন্য সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া, বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যায় ও বিপদে-আপদে পাশে থাকা—সবাইকে নিয়ে এক পরিবারের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করব। পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে বিভিন্ন কার্যক্রমও পরিচালিত হবে।”

এবারের নির্বাচনে  ২ টি  পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং বাকি পদগুলো নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক   বন্টন করবেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ