ময়মনসিংহে সুলভ মূল্যে ডিম ও মাংসের বিক্রয় কার্যক্রম উদ্বোধন।


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ মোঃ দীন ইসলাম 
ব্যুরো প্রধান ময়মনসিংহঃ 



ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আজ মঙ্গলবার ভ্রাম্যমাণ ট্রাকে স্বল্পআয়ের মানুষের জন্য ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের বাস্তবায়নে এ কার্যক্রমের অংশ হিসেবে রমজানে নিম্নআয়ের মানুষের জন্য ৬৫০ টাকায় গরুর মাংস ও ১১০ টাকায় ডিম দিচ্ছে বাংলাদেশ ডেইরী ফার্মস এসোসিয়েশন, ময়মনসিংহ। ৪ মার্চ বেলা ১১টায় এই বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম। উদ্বোধনকালে তিনি বলেন, রমজানে নিম্নআয়ের মানুষের কথা বিবেচনা করে স্বল্পমূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি করা হচ্ছে। চাহিদা অনুযায়ী ঈদ পর্যন্ত এই কার্যক্রম চলবে।

জনহিতৈষী এ কার্যক্রমে সপ্তাহে দুদিন, মঙ্গল ও বুধবার ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সুলভ মূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি হবে। এতে একজন এক কেজি মাংস ও একডজন ডিম কিনতে পারবে। স্বল্পআয়ের মানুষের ক্রয়-ক্ষমতার কথা চিন্তা করে সারা দেশের পাশাপাশি ময়মনসিংহে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ