হরিনাকুন্ডুতে হতদরিদ্র মানুষের এক চায়ের দোকানদারের ঘরবাড়ি দোকানপাট ভেঙ্গে দিল দুই ভাই


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মোঃ লিটন হোসেন 
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ



ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের আদর্শ আন্দুলিয়া গ্রামের হাবিল উদ্দিনের ছেলে মিটুলের চায়ের দোকান ভাঙচুর করেছে একই গ্রামের শফিউদ্দিনের দুই ছেলে নাসির ও শিশির। 

প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায় যে তারা যখন এই দোকান ভাঙচুর করে তখন বিএনপির নাম ব্যবহার করে। শুধু তারা দোকান ভাঙচুর করেনি সেই সাথে বাড়ির মহিলাদের গায়ের গওনা গাটি ছিনিয়ে নেওয়া সহ ফলের গাছ কর্তন করেছে। হরিণাকুন্ডু বিএনপি'র একাধিক নেতা সাংবাদিকদের নিশ্চিত করেছে যে নাসির ও শিশির বিএনপির কোন কর্মী নয়। 

খোঁজ নিয়ে জানা গেছে যে এর আগে শেখ হাসিনার শাসন আমলে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি কে নিয়ে এই বাড়ির ব্যাপারে সালিশ করে তারা দুই ভাই এই বাড়ি দখলের চেষ্টা করেছিল।

আজকের এই ঘটনা নিয়ে হরিণাকুন্ডু থানার অফিসার্স ইনচার্জ এর সাথে কথা বলে জানা যায় যে ঘটনাটা পূর্বের জমি জমা সংক্রান্ত ঘটনা জের ধরে ঘটেছে। এই জমি নিয়ে ঝিনাইদহ এডিএম কোর্টে ১৪৪ ধারা জারি করা আছে। এই ঘটনার মাধ্যম দিয়ে ১৪৪ ধারা ভঙ্গ করেছে। অভিযোগ পেলে ঘটনার যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ