ঝিকরগাছার নবাগত ইউএনও রনী খাতুনকে ঢাবি ফোরাম যশোরের ফুলের শুভেচ্ছা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ঝিকরগাছার নবাগত ইউএনও রনী খাতুনকে ঢাবি ফোরাম যশোরের ফুলের শুভেচ্ছা
____________________________
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন মেধাবী ছাত্র নবাগত ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনকে ঢাবি ফোরাম যশোরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে ।
মঙ্গলবার (১১নভেম্বর) সকালে উপজলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে ঢাবি ফোরাম যশোরের যুগ্ম-সম্পাদক আশফাকুজ্জামান খান রনির নেতৃত্বে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালযরে প্রাক্তন ছাত্র উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জালাল আহম্মেদ, ইন্সট্রাক্টর শিওলি খাতুন, বিআরডিবি’র প্রকল্প কর্মকর্তা (প্রজীপ) আনিছুর রহমান, সহকারী পরিসংখ্যান অফিসার মোঃ শাহিন আলম, সোনালী ব্যাংকের ম্যানেজার পুস্পজিত মজুমদার, ডাচবাংলা ব্যাংকের ম্যানেজার মেহেদী হাসান, ইউনিয়ন ও পৌর ভুমি কর্মকর্তা আক্তারুজ্জামান সবুজ, প্রোগ্রাম অফিসার বিকাশ কুমার মন্ডল, সহকারী শিক্ষা অফিসার গোলাম কিবরিয়াসহ ঢাবি ফোরামের সদস্যবৃন্দ।
বিকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে নবাগত ইউএনও মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
আপনার মতামত লিখুন :