ঢাকায় সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া আটক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৮ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনের অত্যাচেষ্টা অভিযোগে ভাটারা থানায় মামলা রয়েছে, মামলায় তাকে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে,
রোববার ( ১৮ মে) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে, পরে ভাটারা থানা পুলিশের কাছে থাকে হস্তান্তর করা হয়,
নুসরাত ফারিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করে ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস এন মোঃ নজরুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়কার মামলা রয়েছে, যেহেতু মামলা রয়েছে সেজন্য ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দিয়েছে, এরপর ভাটারা থানায় তাকে হস্তান্তর করা হয়,
ফারিয়া আটক নাকি গ্রেফতার দেখানো হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, মামলা আছে, তবে সেই মামলায় তার সংশ্লিষ্টতা কতটুকু আছে সেটি পর্যালোচনা করার পর গ্রেফতারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে আপাতত আটক,
আপনার মতামত লিখুন :