শায়েস্তাগঞ্জে হাইওয়ে পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্প উদ্বোধন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

হবিগঞ্জ প্রতিনিধি



ঢাকা - সিলেট মহাসড়কে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক এরিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় হাইওয়ে পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে ।

রোববার (২৪ আগস্ট)  দুপুরে বিভিন্ন পেশাজীবি হাজারো   লোকজন উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে পুলিশ ক্যাম্প  উদ্বোধন করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি (ইনটেলিজেন্স) হারুন উর রশিদ হাযারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,  হাইওয়ে পুলিশের ডিআইজি ( অপারেশন -পূর্ব)  মোঃ হাবিবুর রহমান খান  , হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি ( অপারেশন -পূর্ব) মীর মোদদাচ্ছের হোসেন ,  হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এ এন এম সাজে দুর রহমান ,  হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম , শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) পল্লব হোম দাস ,  প্রাণ আর এফ এল এর জেনারেল ম্যানেজার লেঃ কর্ণেল (অবঃ) শেখ জালাল।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামাতের সেক্রেটারী কাজী মহসিন আহমেদ ,  উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন তালুকদার , শায়েস্তাগঞ্জ উপজেলা   জামাতের ইসলাম সেক্রেটারী ইয়াছির খান , হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি)  শুভ রঞ্জন চাকমা , শায়েস্তাগঞ্জ ( শহরও যান বাহন) পুলিশ পরিদর্শক শরীফ উল ইসলাম, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ মঈনুল হাসান রতন ,  সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান ,  উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মিজানুর রহমান সুমন ,  উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ,  চুনারুঘাট উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান , সাংবাদিক মেঃ  নুর উদ্দিন সুমন , মোঃ শাহাব উদ্দিন প্রমূখ । বক্তারা বলেন ,  এই শিল্প এলাকা নিরাপত্তা চিন্তা করে হাইওয়ে পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ক্যাম্প একই  জায়গায় সেডের ভেতর স্থাপন করার ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ