চট্টগ্রামের হালদা নদীতে অভিযান, ৩ লাখ টাকার অবৈধ জাল জব্দ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
চট্টগ্রামের হালদা নদীতে অভিযান, ৩ লাখ টাকার অবৈধ জাল জব্দ
________________________________
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র রক্ষায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী হালদা নদীতে অভিযান পরিচালনা করেছে মৎস্য অধিদপ্তর হাটহাজারী উপজেলা কার্যালয়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত মাছুয়াগোনা থেকে নাজিরহাট পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। অভিযানে নাপিতের ঘাট ও ধলই কাজী বাড়ি সংলগ্ন এলাকাসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে ব্যবহৃত ৪টি চরঘেরা জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য ৩ হাজার ৫০০ মিটার এবং বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী। এ সময় হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, হোসাইন, সেকান্দার, তানভীর মোতালেব, মোজাম্মেল ও ইলিয়াস উপস্থিত ছিলেন।
হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী বলেন, হালদা নদীর মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধভাবে মা মাছ শিকার ও ধ্বংসাত্মক জালের ব্যবহার প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ
আপনার মতামত লিখুন :