ঝিনাইদহে গলায় চুরি ধরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ।


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনা।



ঝিনাইদহে শৈলকুপায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে গলায় চুরি ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে, এ ঘটনায় ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে শুক্রবার ( ১৪,মার্চ) শৈলকুপা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে, 
অভিযোগে বলা হয়েছে গত তিন মাস দেবতলা গ্রামের আহতাফ কাজির ছেলে রিপন কাজী ওই স্কুল ছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে ধর্ষণ করে, এতে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে, পরে সে ঘটনাটি তার পরিবারকে জানান, 
এর আগেও রিপন কাজী ওই স্কুল ছাত্রীকে একইভাবে ভয় ভীতি দেখিয়ে কয়েকবার ধর্ষণ করেছে, ঘটনা কাউকে না জানাতে গলায় ছুরি ধরে ভয় ভীতি দেখানো হয়, 
ভুক্তভোগীর অভিভাবকরা বলেন, লোক লজ্জার ভয়ে ভিকটিমকে কুষ্টিয়ায় নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়েছে পরে স্থানীয়দের সঙ্গে আলাপ করে আজ থানা পুলিশের দ্বারস্থ হয়েছি,
এ ব্যাপারে শৈলকূপা থানায় এসআই শাকিল আহমেদ বলেন, অভিযুক্ত কে আটকের জন্য অভিযান শুরু হয়েছে, ভুক্তভোগী স্কুল ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে, 
শৈলকূপা সার্কেলের সহকারি পুলিশ সুপার অমিত কুমার বর্মন বলেন, এটি একটি ফেন্সিটিভ অভিযোগ পেলে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব সহকারে আইনগত ব্যবস্থা নেবে


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ