জাহেদী ফাউন্ডেশনের ৪০০ গরু কোরবানি কর্মসূচি,নিরাপত্তার কারণে স্থগিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ৩১ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ৪০০ গরু কোরবানির কর্মসূচি স্থগিত করেছে জাহেদী ফাউন্ডেশন, সন্ত্রাসী হুমকির পরিপ্রেক্ষিতে এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে,
রাজধানীর মহাখালীতে অবস্থিত সংস্থাটির কার্যালয়ে থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে,
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহিদী ফাউন্ডেশন প্রতিবছর ঝিনাইদহে অসচ্ছল পরিবারের মধ্য রমজান মাসে খাদ্য সামগ্রী এবং কোরবানি ঈদে মাংস বিতরণ করে আসছে,
ফাউন্ডেশনের এ কর্মসূচি শুধু ঝিনাইদহেই নয়, বরং সারাদেশে প্রশংসা কুড়িয়েছে, এরই ধারাবাহিকতায় এ বছর রমজান মাসে প্রায় ৫০ হাজার পরিবারের মধ্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে,
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ঈদে মাংস বিতরণের জন্য ৪০০ গরু কোরবানির উদ্যোগ নেওয়া হয়েছিল, এরই মধ্যে গরু কেনা ও স্থানীয় কসাইদের সঙ্গে চুক্তি ও করা হয়েছে,
কিন্তু কর্মসূচীর প্রস্তুতি চলার সময় গত (২৭ মে) দুপুরে ২৪-,২৫ টি মোটরসাইকেল করে প্রায় ৫০ জনের বেশি সন্ত্রাসীদের একটি দল প্রস্তুতি স্থলে আসে, হকিস্টিকসহ দেশীয় অত্র সজ্জিত হয়ে তারা মাংস বিতরণের নির্ধারিত স্থান ঝিনাইদহের কিংশ্তক ইটভাটায় মহড়া দেয়, ওই সময় ডেকোরেটরের কাজ বন্ধসহ এই কর্মসূচি না করতে হুমকি দিয়ে যায়, এ ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তাজনিত কারণে আপাতত মাংস বিতরণ কর্মসূচি স্থগিত করা হয়েছে,
তবে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,
আপনার মতামত লিখুন :