দায়িত্ব পালনে অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত: অর্থনৈতিক সভায়
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৬ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
শনিবার (২৪ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব (নির্বাচন, সংস্কার ও বিচার) বিষয়ে বিস্তারিত আলোচনা হয়,
প্রধান উপদেষ্টা প্রফেসর মোঃ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর শের,-ই বাংলা নগর এলাকায় পরিকল্পনা কমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়,
এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময়ে নানা ধরনের অযৌক্তিক দাবি-দাওয়া উদ্দেশ্য প্রমাণোদিত ও এক্তিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্থ করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয়ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে ,
দেশকে স্থিতিশীল রাখতে, নির্বাচন বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে দেশকে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ,
এ বিষয়ে অন্তর্ভুক্তি সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পট করবে,
শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্ভুক্তি সরকার তার ওপর দায়িত্ব পালন করে যাচ্ছে, যদি পরাজিত শক্তির ইন্দনে এবং বিদেশী ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর অর্পিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সকল কারণে জনসম্মুখে উথাপণ করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে,
অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে, কিন্তু সরকারের স্বকীয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রম কে বাধাগ্রস্থ করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে,
আপনার মতামত লিখুন :