জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে ময়মনসিংহে মানসম্মত হেলমেট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে ময়মনসিংহে মানসম্মত হেলমেট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
__________________________________



“মানসম্মত হেলমেট ব্যবহার করি—সড়ক দুর্ঘটনা রোধ করি” এই প্রতিপাদ্য নিয়ে ২২ অক্টোবর (মঙ্গলবার) ময়মনসিংহে উদযাপিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সড়ক ও জনপথ অধিদপ্তর, বিআরটি, পুলিশ বিভাগ, শ্রমিক ও মালিক প্রতিনিধি, এবং নিরাপদ সড়ক আন্দোলনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মানসম্মত হেলমেট বিতরণ কর্মসূচি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক প্রতিনিধি আবু সাঈদ,এবং মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি মোঃ শালিক কিরা।

“নিরাপদ সড়ক চাই” সংগঠনের সভাপতি আব্দুল কাদের চৌধুরী ও সম্পাদক খন্দকার রুমনও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থপ্রমাণ) আব্দুল্লাহ আল মামুন,
সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি সাদ্দাম হোসেন,এবং বিআরটি-এর উপপরিচালক সোম-বাংলা ইয়াফতে। স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক (বিআরটি) আবু লাইস শেখ।

অনুষ্ঠানে মোট সাতজন মোটরসাইকেল চালককে মানসম্মত হেলমেট প্রদান করা হয়। তারা হলেন—

নাম রেজিস্ট্রেশন নম্বর ড্রাইভিং লাইসেন্স জাতীয় পরিচয়পত্র মোবাইল নম্বর

কমল রাজতর ঢাকা মেট্রো-২-৪৯- MMS25002P048 — ০১৭১৬৩৬২৫১৯
মোঃ আব্দুর রহিম ময়মনসিংহ-৪-১২-৫১৬৮ MS0024763CL0008 ১৫৬৫২৪৬৬০১ ০১৭১২৫৭৬২৯৬
মোঃ আক্তারুজ্জামান খান ময়মনসিংহ ৩-১১-১১৯০ DK10498946CL0002 ১১৪৮৭৪৬৯৯৪ ০১৭১২২৯৭৫৩৫
মোহাম্মদ আলী ময়মনসিংহ-ল-১৯৭৭৭৭ MS0056851CL0008 ৪৬৪০০৭৯১০১ ০১৭৬৩২৭৫৩২০
মোঃ সাগর হোসেন ময়মনসিংহ-৪-১৬-০০৫৪ MMS25007NP184 ৬০০৩৭৩০৫৮৪ ০১৯৮৮১৯৫০৬৮
উত্তম দাস ময়মনসিংহ ৪-৪-১৬-১৮১৮ MS0008140CL0002 ৮২৩০৭৬৫৬৯৪ ০১৭১৬৯১২১১৩
গৌতম চন্দ্র সরকার — MS00406958CL0001 ৮২৩০৭৬৫৭১৪ ০১৭১৯৮৪৭৭৪৬
মোঃ ফয়সাল ইবনে ফাহাদ — MMS23017NP119 ১০১৫৯৭৩৫৭৯ ০১৬২১৭৯২৬৯৯

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,

> “সড়কে নিরাপত্তা সবার আগে। হেলমেট পরা মানে শুধু আইনের বাধ্যবাধকতা নয়, নিজের জীবনের প্রতি ভালোবাসা।”

সভা শেষে “নিরাপদ গতি কমাবে জীবন ও সম্পদের ক্ষতি” এই স্লোগানকে সামনে রেখে শহরে একটি সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়।


রিপোর্ট: সেলিম সাজ্জাদ 
 দৈনিক প্রতিদিনের কণ্ঠস্বর | ময়মনসিংহ


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ