ঝিকরগাছায় এসিডদগ্ধ পরিবারের পাশে ডাঃ ফরিদের সহায়তা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
ঝিকরগাছায় এসিডে দগ্ধ এক পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ মসলেহ উদ্দিন ফরিদ। শনিবার (৫ জুলাই) সকাল ১১টায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।
সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি আব্দুর রকিম ও সাবেক চেয়ারম্যান জিয়াউল হক।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই এসিডদগ্ধ পরিবারের সুস্থতা ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া করেন।
আপনার মতামত লিখুন :