ভূরুঙ্গামারীতে ৩৯০ পিস ইয়াবা, মোটরসাইকেল ও নগদ টাকাসহ দুইজন আটক


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ



কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৯০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও নগদ টাকাসহ দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন—উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের শরীফুল হকের ছেলে ইকবাল জাহেদী মিজু (৩৫) এবং কামাত আঙ্গারিয়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে আনিছুর রহমান (৩৪)।

ভূরুঙ্গামারী থানা সূত্রে জানা গেছে, বুধবার (২৫ জুন) বিকেল আনুমানিক সাড়ে তিনটায় সোনাহাট ব্রিজের পশ্চিম পাশে অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৯০ পিস ইয়াবা, একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল, দুটি বাটন ফোন, একটি অ্যান্ড্রয়েড ফোন ও মাদক বেচাকেনার নগদ ৩৫০০ টাকা উদ্ধার করা হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ