চূড়ান্ত লোগো প্রকাশ করলো বাংলাদেশ পুলিশ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
বাংলাদেশের পুলিশের বিদ্যমান লোগো বদলে নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে, এতে স্থান পেয়েছে দেশের জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাট পাতা, পান পাতার উপরে উজ্জ্বলভাবে লেখা রয়েছে -পুলিশ,
বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশ হেডকোয়াটার্সের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাসিমা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়,
চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের বর্তমান মনোগ্রাম বা লোগো পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে, এটি মধ্য কর্তৃপক্ষের অনুমোদন ও পেয়েছে, এখন শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষা,
চিটিতে আরো ও বলা হয়, প্রজ্ঞাপন জারির পরপরই নতুন লোগো পুলিশ বাহিনীর সব জেলা ও ইউনিটে বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে, এর অংশ হিসেবে ইউনিফর্ম পতাকা সাইনবোর্ড সহ সব ধরনের সংশ্লিষ্ট সামগ্রীতে নতুন লোগোর ব্যবহার নিশ্চিত করতে প্রস্তুতি নিতে বলা হয়েছে,
শিগগিরি পুরো পুলিশ বাহিনী একযোগে এ নতুন লোগো ব্যবহার শুরু করা হবে বলে জানা গেছে,
আপনার মতামত লিখুন :