কক্সবাজারে সতিনের ছুরিকাঘাতে গৃহবধূ রক্তাক্ত, থানায় এজাহার দায়ের


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


নিজস্ব প্রতিবেদক,
​কক্সবাজার শহরের লাইট হাউস পাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে ছুরিকাঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তার সতিনের বিরুদ্ধে। গত ১২ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী সুফিয়া খাতুন (প্রকাশ রুমা) বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী সুফিয়া খাতুন ও অভিযুক্ত জেসমিন আক্তার (প্রকাশ নিপু) উভয়েই মো. রাসেল নামক এক ব্যক্তির স্ত্রী। সুফিয়া খাতুন ওই ব্যক্তির প্রথম স্ত্রী এবং জেসমিন আক্তার দ্বিতীয় স্ত্রী। বাদীপক্ষের অভিযোগ, জেসমিন আক্তার দীর্ঘদিন ধরে পারিবারিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুফিয়াকে নানাভাবে ভয়ভীতি ও বাধা প্রদান করে আসছিলেন।
ঘটনার দিন রাতে পারিবারিক খরচের টাকা নিয়ে ঝগড়ার একপর্যায়ে অভিযুক্ত জেসমিন আক্তার ক্ষিপ্ত হয়ে তার সাথে থাকা ধারালো ছুরি দিয়ে সুফিয়া খাতুনকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে সুফিয়ার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। পরবর্তীতে তাকে কিল, ঘুষি ও লাথি মেরে গুরুত্বর আহত অবস্থায় ফেলে রাখা হয়। ​সুফিয়া খাতুনের চিৎকার শুনে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন এবং দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।        
বর্তমানে ভুক্তভোগী চিকিৎসাধীন রয়েছেন।
​বাদী সুফিয়া খাতুন এজাহারে উল্লেখ করেছেন যে, এই ঘটনার পর থেকে অভিযুক্ত জেসমিন আক্তার তাকে মামলা না করার জন্য হুমকি দিচ্ছেন। মামলা করলে তাকে হত্যা করে লাশ গুম করার ভয় দেখানো হচ্ছে বলেও তিনি অভিযোগে জানান। ঘটনার পর্যাপ্ত সাক্ষী এবং মোবাইল ভিডিও প্রমাণ রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।​

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ