জুলাই গণঅভ্যুত্থানের এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সামরিক বরখাস্ত করতে নোটিশ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু 
ব্যুরো প্রধান খুলনা



জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় এজাহারভুক্ত ভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে সামরিক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে,
সোমবার (১৮ আগস্ট) ন্যাশনাল লইয়াস কাউন্সিলর (এনএলসি) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী এ নোটিশ পাঠিয়েছেন,
স্বরাষ্ট্র উপদেষ্টা ও মহাপরিদর্শক (আইজিপি) বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে 

নোটিশে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এজাহারভুক্ত সকল পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে সামরিক বরখাস্তের আদেশ চাওয়া হয়েছে, 

আইনজীবী বলেন, যদি এ বিষয়ে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে আমি বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী উচ্চ আদালতের শরণাপন্ন হব, 

নোটিশে বলা হয়েছে, জুলাই আগস্ট মাসের নৃশংস ঘটনার দায়েরকৃত প্রায় সাত শতাধিক হত্যা মামলা বহু পুলিশ অফিসার,এজাহার ভুক্ত আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন, আইনের মৌলিক নীতি হলো, কোন মামলার এজাহার ভুক্ত আসামি যদি দায়িত্বশীল পদে বহাল থাকেন তবে মামলার তদন্ত কার্যক্রম, সাক্ষ্য গ্রহণ ও বিচার প্রক্রিয়া ব্যাহত  হওয়ার সুস্পস্ট আশঙ্কা থাকে উক্ত আসামিরা বর্তমানে পুলিশ বাহিনীর দায়িত্বশীল, পদে বহাল থাকায় তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিন্তে তাদের চাকরিতে বহাল থাকা অনিশ্চিত ও অগ্রহণযোগ্য, 

বাংলাদেশ সার্ভিস রুলসে বলা হয়েছে, কোন সরকারি কর্মচারীর বিরুদ্ধে গুরুতর অপরাধের তদন্ত চলাকালীন অবস্থায় তাকে জনস্বার্থে সামরিক বরখাস্ত, সাসপেনশন করা যেতে পারে, 
পুলিশ রেগুলেশনে বলা আছে যদি কোন পুলিশ সদস্যর বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আনা হয় বা মামলা দায়ের হয়, তবে কর্তৃপক্ষ প্রয়োজন বোধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে দায়িত্ব থেকে বিরত রাখতে পারে, 

আইন অনুযায়ী পরিষ্কারভাবে প্রতীয়মান হয় যে এজাহার ভুক্ত পুলিশ অফিসারদের পদে বহাল রাখা আইন, ন্যায় বিচার ও জনস্বার্থের পরিপন্থী,তাই অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ