সাতক্ষীরা শ্যামনগরে অবৈধ ২১০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ ও দুইজন আটক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
এম মনিরুল ইসলাম
স্টাফ রিপোর্টার সাতক্ষীরা,,
সাতক্ষীরা জেলার প্রাণকেন্দ্র শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট নামক স্থানে আতাউরের নিজ বাড়ি হতে আজ সকাল ১১:৩০ মিনিটে ডিজিএফআই শ্যামনগর উপজেলার প্রতিনিধি সার্জেন্ট মোঃ আল মামুনের তথ্যের ভিত্তিতে,সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ নাহিদ হোসেনের নেতৃত্বে আনুমানিক ২৫০ কেজি অবৈধভাবে বাগদা,গলদা ও হরিনা চিংড়িতে জেলি পুশ করার সময় সিরিনচ, মেডিসিন ও বিভিন্ন অবৈধ আলামতসহ হাতে নাতে ০২ জনকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃতরা হলেন, আতাউর মোড়ল,
পিতাঃ কওছার মোড়ল, গ্রাম
গোমানতলী, শ্যামনগর।
ছামিয়া বেগম,
পিতাঃ শওকত মোল্লা
খাগড়াদানা, গোনামতলী,
শ্যামনগর। আটককৃতদের কাছ থেকে অন্য জায়গায় আরো জেলি পুশ করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে অপারেশন কাজ চলমান রয়েছে। শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। দেশীয় সম্পদ রক্ষার্থে বিশ্ববাজারে দেশের সুনাম অক্ষুন্ন রাখতে,এমন অভিযান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এমনই মন্তব্য করেছেন উপজেলা বাসি।
আপনার মতামত লিখুন :