হাইব্রিড মরিচ, রোপা আমন ধান ও বৃক্ষরোপণ কর্মসূচির উপকরণ বিতরণ এবং নবনির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মামুন হোসেন (শেরপুর) জেলা প্রতিনিধি:

উপজেলা পরিষদ চত্বর, শ্রীবরদীতে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শ্রীবরদী, শেরপুরের আয়োজনে হাইব্রিড মরিচ, রোপা আমন ধান ও বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, চারা ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, ১৪৫ শেরপুর-৩ আসনের জনাব মাহমুদুল হক রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, শেরপুর মিজ্‌ ফরিদা ইয়াসমিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, শ্রীবরদী মিজ্‌ মনীষা আহমেদ সহকারী কমিশনার(ভূমি), শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব নুরুল আলম উপজেলা বিএনপির সভাপতি জনাব আব্দুর রহিম দুলালসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপকারভোগী কৃষক স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরবর্তীতে মাননীয় সংসদ সদস্য জেলা প্রশাসককে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” কর্মসূচির আওতায় শ্রীবরদী উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বরাদ্দকৃত অর্থ থেকে উপকারভোগীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করেন।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে মাননীয় সংসদ সদস্য একটি জলপাই গাছের চারা এবং জেলা প্রশাসক একটি নিম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ