পঞ্চগড়ে জালে প্যাঁচানো ধানক্ষেত থেকে অজগর সাপ উদ্ধার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
পঞ্চগড়ে জালে প্যাঁচানো ধানক্ষেত থেকে অজগর সাপ উদ্ধার
___________________________________
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় স্থানীয়দের সহায়তায় একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ আধখানা এলাকা থেকে সাপটি উদ্ধার করেছে বনবিভাগ কর্মকর্তারা।
স্থানীয়রা সাপটি দেখতে পেয়ে দেবীগঞ্জ বনবিভাগে খবর দেওয়া। খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে জীবিত অবস্থায় সাপটি উদ্ধার করে তাদের কার্যালয়ে নিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জ উপজেলার প্রধানাবাদ আধখানা পাড়া এলাকায় কৃষকের ধান ক্ষেতে বেড়া দেওয়া জালে সাপটি প্যাঁচানো অবস্থায় আটকা পড়ে। পরে সাপটি দেখতে পেয়ে স্থানীয় ও উৎসুক জনতা ঘটনাস্থলে জড়ো হন। এসময় তারা দেবীগঞ্জ উপজেলা বন বিভাগের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় সাপটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে বনবিভাগ কার্যালয়ে বস্তাবন্দি বস্তাবন্দি করে নিয়ে যায়। সাপটির ওজন ৮ কেজি ও ৫ ফুট লম্বা।
স্থানীয় যুবক সবুর বলেন, অজগর সাপ ধরা পরেছে এই খবর শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটি দেখত পেয়েছি৷ পরে আরও অনেক লোকজন সাপটি দেখতে আসে।
দেবীগঞ্জ উপজেলা বন বিভাগের কর্মকর্তা রিয়াজুল হাসনাত বলেন, সম্প্রীতি বন্যার পানিস্রোতে সাপটি ভারত থেকে ভেসে আসতে পারে বলে আমরা ধারণা করছি। উদ্ধারকৃত সাপটি ভারতীয় অজগর। হয়তো বা খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ করেছে। সাপটি এখন সুস্থ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে অজগর সাপ টিকি স্থানান্তর করে এটিকে দিনাজপুরের সিংড়া ফরেস্টে অবমুক্ত করা হবে।
মোঃ রাহাত হোসেন রাফি
পঞ্চগড় প্রতিনিধি
আপনার মতামত লিখুন :