চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ একজন আটক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ একজন আটক
________________________________
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ রুবেল আলী (৩১) নামে একজনকে আটক করা হয়েছে।
আটককৃত রুবেল চাঁপাইনবাবগঞ্জ জেলার আমনুরা দরগাপাড়া এলাকার ইয়াসিন আলী'র ছেলে।
বৃহস্পতিবার (১১মার্চ) বিকেলে জেলা পুলিশের মিডিয়া শেলের এক প্রেসনোটের মাধ্যমে জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ,বিপিএম-সেবা এর নির্দেশক্রমে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমাদুল করিম, এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এস.আই পলাশ চন্দ্র চৌধুরী এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ গতকাল ১০ মার্চ রাতে সাড়ে বারোটার দিকে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার আমনুরা টংপাড়া শিমুলতলা এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় সদর উপজেলার আমনুরা টংপাড়া,শিমুলতলা হতে নাচোলগামী পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে রুবেল আলীর কাছ থেকে ১কেজি গাঁজাউদ্ধারসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে ।
সাকিব আল হাসান
বিশেষ প্রতিনিধি
আপনার মতামত লিখুন :