গুগলের তথ্য অনুযায়ী বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় চার জানাজা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

গুগলের তথ্য অনুযায়ী বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় চার জানাজা
_______________________________


গুগলের বিভিন্ন অনলাইন হিসাব ও উন্মুক্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশের ইতিহাসে কয়েকটি জানাজায় মানুষের উপস্থিতি ছিল নজিরবিহীন। এসব জানাজা শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় প্রভাবের প্রতিফলন হিসেবেও বিবেচিত হচ্ছে।

১৯৮১ সালে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জানাজায় অংশ নেন আনুমানিক ২০ লাখ মানুষ। দেশজুড়ে শোকের আবহে অনুষ্ঠিত ওই জানাজা বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ জনসমাবেশ হিসেবে পরিচিত।
২০২৫ সালে বিশিষ্ট আলেম উসমান হাদীর জানাজায় উপস্থিত ছিলেন প্রায় ৮ লাখ মানুষ। বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ তার জনপ্রিয়তা ও ধর্মীয় প্রভাবকে স্পষ্ট করে।

২০২০ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের তৎকালীন আমির আল্লামা শাহ আহমদ শফির জানাজায় আনুমানিক ৪ লাখ মানুষ অংশ নেন। চট্টগ্রামে অনুষ্ঠিত ওই জানাজায় দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ ছুটে আসেন।

সবচেয়ে বেশি মানুষের উপস্থিতি দেখা যায় ২০২৫ সালে অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায়। গুগলের হিসেবে এতে অংশ নেন প্রায় ২৪ লাখ মানুষ, যা বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজার রেকর্ড হিসেবে আলোচিত।

বিশ্লেষকদের মতে, এসব জানাজায় মানুষের অংশগ্রহণ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি সাধারণ মানুষের আবেগ, শ্রদ্ধা এবং তাদের দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক প্রভাবেরই প্রতিফলন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ