শেরপুরে চরাঞ্চল ক্রীড়া পরিষদের উদ্যোগে সুপারকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:



মো: মামুন হোসেন, জেলা প্রতিনিধি:
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, শেরপুর মিজ্‌ ফরিদা ইয়াসমিন এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন আলহাজ্ব মোঃ হযরত আলী, আহ্বায়ক, সদর উপজেলা বিএনপি। প্রিয় অতিথি হিসেবে পুলিশ সুপার, শেরপুরের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মিজ্‌ নাসরিন আক্তার উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, শেরপুর সদর উপজেলা মিজ্‌ আসমা বিনতে রফিক; সদস্য সচিব, সদর উপজেলা বিএনপি জনাব মোঃ সাইফুল ইসলাম এবং শেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব আক্রামুজ্জামান রাহাত।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক, শেরপুর মিজ্‌ ফরিদা ইয়াসমিন বলেন খেলাধুলা ও সংস্কৃতিচর্চা একটি সমাজকে সুস্থ, সুন্দর ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি চরাঞ্চলের তরুণদের নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং নবগঠিত কমিটির সফলতা কামনা করেন। একই সঙ্গে তিনি চরাঞ্চলের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ