সোহাগ মৃধার ৩৫ মন ওজনের কালো মানিক উপহার দিতে চান খালেদা জিয়াকে
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৭ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
সোহাগ মৃধার বাড়িতে বেড়ে ওঠা প্রায় ৩৫ মণ ওজনের কালো মানিক, ষাঁড়টি খালেদা জিয়াকে উপহার দিতে চান কৃষক সোহাগ মৃধা,
পরিবারের সবাই সন্তানের মত লালন পালন করেছেন ষাঁড়টি কালো কুচকুচে রঙের ষাড়টিকে ভালোবেসে সবাই কালো মানিক বলে ডাকেন, গত বছর ষাড়টি দর উঠেছিল ১০ লাখ টাকা, কিন্তু বিক্রি করেননি কৃষক সোহাগ মৃধা, প্রায় ৩৫ মন ওজনের ফ্রিজিয়ান জাতের ষাড়টি বাজারে তুলবেন না তিনি, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শখের ষাড়টি বিএনপি'র চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দিতে চান সোহাগ,
আদৌ ষাড়টি উপহার হিসেবে খালেদা জিয়া গ্রহণ করবেন কি না, জানেন না সোহাগ মৃধা, এরপরও ষাড়টি ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি, ইতিমধ্য ৬০, হাজার টাকায় দুটি মিনি ট্রাক ভাড়া করা হয়েছে,বাদক দল ও যাঁরা ষাঁড় নেওয়ার সময় ঢাকা যাবেন, তাদের জন্য বানানো হয়েছে বিশেষ গেঞ্জি, সঙ্গে থাকবে ব্যানার ও দলীয় প্রতীক ধানের শীষ, এখন ষাড়টি সাজানোর প্রস্তুতি চলছে, সোহাগের কালো মানিককে এক নজর দেখতে বাড়িতে ভিড় করছে দূর দূরান্তের মানুষ,
কৃষক সোহাগ মৃধার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাঁটি বুনিয়া গ্রামে, তিনি ইউনিয়ন বিএনপি কর্মী, আওয়ামী লীগের আমলে ২০২৩ সালে সংবাদমাধ্যমে শেখ হাসিনাকে এক কৃষকের গরু উপহার দেওয়ার খবর দেখে তার ইচ্ছা জাগে খালেদা জিয়াকেও তিনি তার শখের ষাড়টি উপহার দেবেন,
সোহাগ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৮ সালের শেষের দিকে স্থানীয় চৈত্রা বাজার থেকে ১ লাখ ৩৭ হাজার টাকায় একটি ফ্রিজিয়ান জাতের গাভী কেনেন সোহাগ মৃধা,
সপ্তাহ যেতে না যেতেই গাভিটি একটি বাছুরের জন্ম দেয়, পরে গাভিটি স্থানীয় বাজারে বিক্রি করে দেন আর বাছুরটিকে ভুসি, সবুজ ঘাস খড়কুটা ,খাইয়ে পরিবারের সদস্যরা মিলে ছয় বছর ধরে পালন পালন করেন, এটি লম্বায় ১০ ফুট উচ্চতায় ৫ ফুট ৪ ইঞ্চি আর ওজন প্রায় ১ হাজার ৪০০ কেজি,
শনিবার সোহাগের বাড়িতে গিয়ে দেখা যায়, বিশাল দেহের কুচকুচে কালো রঙ্গের ষাড়টি সোহাগ ও তার পরিবারের সদস্যরা মিলে সেবা যত্ন করছেন, বাড়িতে কাল মানিককে দেখতে উৎসুক মানুষ বের করেছেন,
সোহাগ মৃধা সাংবাদিক কে বলেন , আমার বাবা বিএনপি'র রাজনীতি করতেন, আমিও বিএনপিকে ভালোবাসি, ভাইরাল হওয়ার জন্য না, আবেগ থেকেই প্রিয় নেত্রীকে আমার প্রিয় কালো মানিককে উপহার দিতে চাই, আর কিছুই চাই না এতে লাভ লোকসানের কিছুই নেই,
আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ রফিকুল ইসলাম বলেন, সোহাগ বিএনপি'র একজন একনিষ্ঠ কর্মী বাড়িতে মা স্ত্রী ও দুটি শিশু সন্তান আছে তাদের সহায়তার, ষাড়টি লালন পালন করেছেন ৬ বছর ধরে, তিনি জানিয়েছেন, ষাড়টি তিনি খালেদা জিয়াকে উপহার দিতে চান, প্রথমে তার কথা স্থানীয় লোকজনের বিশ্বাস হয়নি, কিন্তু সোহাগ নাছোড়বান্দা, ষাঁড়টি উপহার দিতে কয়েকদিনের মধ্যে ঢাকায় রওনা দেবেন,
সোহাগের মা হাজেরা বেগম বলেন, ছোটবেলা থেকেই তার ছেলে বিএনপিকে ভালোবাসে বিএনপি'র বিভিন্ন কর্মসূচিতে যান অনেক দিন আগে থেকে তিনি বলে আসছেন ষাঁড়টি খালেদা জিয়াকে উপহার দেবেন, সংসারের অবস্থা জানতে গিয়ে তিনি বলেন, সোহাগের বাবা নেই সামান্য জমি চাষাবাদ করে সংসারের খরচ চলে, খেয়েপরে কোনরকম দিন চলে যায় তাদের,
মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন সাংবাদিককে বলেন বিএনপি'র কর্মী সোহাগ মৃধা দেশনেত্রী খালেদা জিয়াকে উপহার হিসেবে ষাঁড় উপহার দেওয়ার বিষয়ে তার সঙ্গে আলাপ করেননি, এ বিষয়ে তার কিছু জানা নেই,
আপনার মতামত লিখুন :