চট্টগ্রাম 'মাওশি' হাসপাতালে ডায়ালাইসিস মেশিন প্রদানের আশ্বাস


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


এ কে খান ফাউন্ডেশনের উদ্যোগে দুই বছরের মধ্যে নার্সিং কলেজের একাডেমিক ভবন নির্মাণের প্রতিশ্রুতি
_______________________


চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন এ কে খান ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি সালাউদ্দিন কাশেম খান। বুধবার (৫ নভেম্বর) সকালে তিনি হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং দ্রুততম সময়ের মধ্যে ডায়ালাইসিস ইউনিটে কয়েকটি আধুনিক ডায়ালাইসিস মেশিন প্রদানের আশ্বাস দেন। পাশাপাশি আগামী দুই বছরের মধ্যে ফাউন্ডেশনের পক্ষ থেকে শামসুন নাহার খান নার্সিং কলেজের একাডেমিক ভবন নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।

এই উপলক্ষে হাসপাতালের লেকচার গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট সেক্রেটারি মো. জাহিদুল হাসান, ডা. মোহাম্মদ সানাউল্লাহ, প্রফেসর অসীম কুমার বড়ুয়া, ডা. নূরুল হক, মোশাররফ হোসাইন, স্মৃতি রানী ঘোষ ও ঝিনু রানী দাশ প্রমুখ।

প্রধান অতিথি সালাউদ্দিন কাশেম খান বলেন,

> “দীর্ঘদিন পর এই হাসপাতালে এসে আমি এর বিশাল কার্যক্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতায় মুগ্ধ হয়েছি। হাসপাতালের সার্বিক মান উন্নত করার ক্ষেত্রে এটি একটি দৃষ্টান্ত।”


তিনি তার মায়ের নামে পরিচালিত শামসুন নাহার খান নার্সিং কলেজের শতভাগ পাশের হার ও ধারাবাহিকভাবে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম স্থান অর্জনের বিষয়টি প্রশংসা করেন। তিনি বলেন,

> “নার্সদের আন্তর্জাতিক মানে গড়ে তোলার জন্য ইংরেজি ও জাপানি ভাষা শেখা অত্যন্ত জরুরি। এ বিষয়ে জাইকার সহযোগিতায় প্রশিক্ষণ কার্যক্রম চালুর উদ্যোগ নেয়া হবে।”


হাসপাতালের নবনির্মিত ক্যান্সার ইউনিট ঘুরে দেখে তিনি বলেন,

> “আমার মনে হয়েছে এটি দেশের বাইরের কোনো হাসপাতাল। মা ও শিশু হাসপাতাল এখন দেশের অন্যতম বৃহৎ ও মানসম্পন্ন বেসরকারি হাসপাতাল হিসেবে পরিচিতি পেয়েছে।”


অনুষ্ঠানে বিশেষ অতিথি এম এ মালেক বলেন,

> “ভালো কাজের উদ্যোগ কেউ না কেউ নিতে হয়। আমরা চট্টগ্রামবাসীর জন্য ক্যান্সার হাসপাতালের কার্যক্রম শুরু করেছি, ভবিষ্যৎ প্রজন্ম এটি পূর্ণতা দেবে।”


তিনি নার্সদের মানবিক ও আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে বলেন,

> “যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, রোগীদের প্রতি সহানুভূতিশীল হতে হবে।”


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ