ধোবাউড়ায় বালুবাহী ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগে হাজারো মানুষ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মাহবুবুর রহমান (ময়মনসিংহ):

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা বাজারে কংস নদীর ওপর অবস্থিত ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজটি বালুবাহী ট্রাকের ভারে ভেঙে পড়েছে। আজ রবিবার (৭ জুন) ভোররাতে বালু বোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় ব্রিজটি ধসে পড়ে।

​এই দুর্ঘটনার পর থেকে তারাকান্দা-ধোবাউড়া প্রধান সড়কে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এর ফলে ধোবাউড়া উপজেলাসহ আশপাশের এলাকার হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে ধোবাউড়া থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী যাত্রীরা পড়েছেন চরম বিপাকে।

​স্থানীয়রা জানান, ব্রিজটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। কিন্তু আজ ভোররাতে অতিরিক্ত বালু বোঝাই একটি ট্রাক ওঠার সাথে সাথেই এটি ভেঙে কংস নদীতে পড়ে যায়। সড়ক যোগাযোগ সচল করতে দ্রুত বিকল্প ব্যবস্থার দাবি জানিয়েছেন ভুক্তভোগী জনসাধারণ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ