যশোরে একসঙ্গে ৪‌ জনের মা হলেন সুইটি।


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ



যশোরের একটি হাসপাতালে সিজারিয়ান অপারেশন এর মাধ্যমে ৪ সন্তানের জন্ম দিয়েছেন সুমাইয়া আক্তার সুইটি নামে এক নারী বৃহস্পতিবার( ৬ মার্চ) বিকেল ১ ছেলে ও ৩ মেয়ে সন্তান জন্ম দেন এই নারী,
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গুঠিয়া গ্রামের মোদাচ্ছের আলী তরফদার ও সুমাইয়া আক্তার সুইটি দম্পতির ঘরে আসা ছেলের নাম রাখা হয়েছে সিয়াম, তবে মেয়েদের নাম এখনও চূড়ান্ত হয়নি,
মোদাচ্ছের আলী তরফদার একটি সিরামিক কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিভ, অফিসার তিনি ও তার পরিবার একসঙ্গে চার সন্তান পেয়ে দারুন খুশি, তবে অবাক ও হয়েছেন অনেকটা, কেননা আল্ট্রাসনো রিপোর্ট দেখে চিকিৎসক বলেছিল গর্বের দুটি বাচ্চা আছে দুইবারে পরীক্ষায় একই রিপোর্ট এসেছে, তবে সিজারের সময় সবাইকে আবার করে পরপর চারটি বাচ্চা ভূমিষ্ঠ হয়, 
সন্তানের দাদা আব্দুল রাজ্জাক তরফদার বলেন, বিয়ের ৩ বছর পর আমার ছেলের ঘরে একসঙ্গে ৪,টি সন্তান এসেছে, আমরা মধ্যবিত্ত পরিবার হলেও অনেক আনন্দিত আল্লাহ আমাদের চারটি সুস্থ সরল নাতি-নাতনী দিয়েছেন, এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে, সন্তানের বাবা মোদাচ্ছের আলী তরফদার বলেন, একসাথে চার টা সন্তান হওয়ায় আমিও আমার পরিবার খুশি, মধ্যবিত্ত পরিবারের হওয়ায় কিছুটা চিন্তিত, তবে আশা করি আমার সন্তানদের কোন কষ্ট হবে না, সন্তানদের জন্মের পর সুমাইয়া আক্তার সুইটি আবেগপ্রবণ হয়ে বলেন, আল্লাহ আমাদের পরিবারে একসঙ্গে ৪,টি সন্তান দিয়েছেন, আমি অনেক খুশি, একজন মায়ের কাছে একটা সন্তান জন্ম দেওয়া যেমন আনন্দের ৪,টা সন্তান জন্ম দেওয়া ও তেমন আনন্দের, প্রথমে ভেবেছিলাম দুই সন্তান হবে, কিন্তু চারজন এসেছে, আমার বাচ্চাদের জন্য সবার কাছে দোয়া চাই, 
আদ দ্বীন সখিনা মেডিকেল হাসপাতালে চিকিৎসক মঞ্জুয়ারা খাতুন বলেন নবজাতকদের শারীরিক অবস্থা ভালো রয়েছে, তবে চারটি সন্তান হওয়ায় মা ও শিশুদের বিশেষ যত্নের প্রয়োজন হচ্ছে, অবাক করার বিষয় হলো, গর্ভাবস্থায় আলট্রাসনোগ্রাফিতে মাত্র দুটি শিশুর ধরা পড়েছিল, কিন্তু জন্মের সময় দেখা যায় চারটি সন্তান, এমন ঘটনা বিরল হলেও অসম্ভব নয়,


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ