মাদকবিরোধী অভিযানে জোরদার সাফল্য: পত্নীতলায় সিরাপসহ ডিলার আটক


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মোঃ সেলিম সাজ্জাদ,ময়মনসিংহ:  
নওগাঁর পত্নীতলায় থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ESKUF সিরাপসহ এক মা*দক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় মা*দক বহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জ*ব্দ করা হয়।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকাল ১০টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় পত্নীতলা থানার একটি টিম উপজেলার ৬নং কৃষ্ণপুর ইউনিয়নের গুপিনগর মোড়ে অ*ভিযান চালায়। 

অভি*যানে মোঃ ফিরোজ কামাল (৩০) নামের এক ব্যক্তিকে আ*ট*ক করা হয়। তিনি নওগাঁ জেলার সাপাহার উপজেলার কল্যাণপুর গ্রামের মোঃ মোজাফফর রহমানের ছেলে।

পুলিশ জানায়, আ*ট*ক*কৃতের কাছ থেকে ৭০ বোতল ভারতীয় তৈরি অ*বৈধ ESKUF সিরাপ উ*দ্ধার করা হয়। যার প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা হিসেবে মোট মূল্য দাঁড়ায় ২ লাখ ১০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি নিজেকে একজন মা*দক ডিলার হিসেবে স্বীকার করে এবং জানায়, সে ভারত থেকে সীমান্ত পেরিয়ে এসব মা*দক নওগাঁ এলাকায় এনে সরবরাহ করে থাকে।

পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মা*মলা রুজু করা হয়েছে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ