শেরপুর উন্নয়নে প্রেসক্লাবের ডাকে বিশাল মানববন্ধনে সর্বস্তরের জনসাধারণের সাড়া পড়েছে
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৫ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
গোলাম রব্বানী-টিটু,
শেরপুর প্রতিনিধিঃ
শেরপুর উন্নয়নে প্রেসক্লাবের ডাকে বিশাল মানববন্ধনে সর্বস্তরের জনসাধারণের সাড়া পড়েছে
শেরপুর জেলা উন্নয়নে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় শেরপুর প্রেসক্লাবের ডাকে বিশাল মানবন্ধনে সর্বস্তরের জনসাধারণের সাড়া পড়েছে । শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাছুদ হাসান বাদলের সঞ্চালনায় থানা মোড় থেকে খোয়ারপাড় তিন কিলোমিটার পর্যন্ত রাস্তায়, শিশু,শিক্ষার্থী,চাকরীজীবি, ব্যবসায়ী, আওয়ামী ব্যাতীত সকল রাজনৈতিকি ব্যক্তিবর্গ, জেলা /উপজেলার সাংবাদিক সহ সূশীল সমাজরা শেরপুর উন্নয়নে এ বিশাল মানববন্ধনে অংশ গ্রহণ করেন ।
মানববন্ধনে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল, ডালিয়া সামাদ, এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আওয়াল চৌধুরী, লুৎফর রহমান, সাংবাদিক রফিক মজিদ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্ধ সহ আরো অনেকেই । বিগত সরকারের সময় রাজনৈতিক গ্যাড়াকলে পড়ে শেরপুর উন্নয়ন থেকে বৈষম্য করা হয়েছে উল্লেখ করে শেরপুর জেলার শিক্ষা,স্বাস্থ্য, পর্যটন,চিকিৎসা সেবা উন্নয়ন থেকে পিছিয়ে পড়েছে ।
বিশেষ করে মেডিকেল কলেজ, রেইললাইন, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন সহ জেলা উন্নয়নের দাবিতে বক্তারা এই মানববন্ধনে একমত পোষণ করে বক্তব্য রাখেন । মানববন্ধন শেষে জেলা উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে শেরপুর প্রেসক্লাবের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
আপনার মতামত লিখুন :