খুলনা ডুমুরিয়া পিকাআপ--ইজিবাইক সংঘর্ষে নিহত ৩


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু 
ব্যুরো প্রধান খুলনা



ডুমুরিয়ায় ইজিবাইক-- পিকাআপ মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালকসহ ৩,জন নিহত ও ৫ জন আহত হয়েছে, সোমবার ( ২৫ আগস্ট) সকাল পৌনে ৯,টার দিকে খুলনা সাতক্ষীরা --মহাসড়কে ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ ও ডুমুরিয়া হাসপাতালে প্রেরণ করে।

জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা চুকনগরগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো ন,১১--৪৬৬৪) নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার গুটুদিয়া ইউনিয়নের জিলেরডাঙ্গা নামক স্থানে খুলনাগামী যাত্রীবাহী একটি ইজিবাইককে চাপা দেয়।

এসময়ে ঘটনাস্থলে ইজিবাইক যাত্রী ডুমুরিয়ার উত্তর কালিকাপুর গ্রামের রিনা খাতুন (৩৬) ও বাগাদাড়ি গ্রামের মো রুস্তম আলী খান, (৬৫) নিহত হয়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইজিবাইক চালক ডুমুরিয়ার খড়সন্ডা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো জাহিদুল মোড়ল (২৫) মারা গেছে।

ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ রানা এবং সিনিয়র ফায়ার ফাইটার সুবোধ মন্ডল জানান, সড়ক দুর্ঘটনায় ইজিবাইক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন এবং খুলনায় নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ