জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ায় সাতক্ষীরায় শুকরিয়া দোয়া ও মিষ্টি বিতরণ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০১ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মোঃ আবদুর রাজ্জাক, 
সাতক্ষীরা সংবাদদাতাঃ 



দীর্ঘ এক যুগ পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়ায় সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এক শুকরিয়া ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জামায়াতের দলীয় কার্যালয়ে রবিবার (১ জুন) সন্ধা সাড়ে ৭টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল এবং সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ ও  জেলা জামায়াতের সাবেক আমীর কেন্দ্রীয় শূরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদা ও, ডা মাহমুদুল হক, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। 

এসময় অন্যান্যর মধ্যে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারীবৃন্দ, থানা জামায়াতের আমীর, নায়েবে আমীর, সেক্রেটারীসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড জামায়াতের নেতাকর্মী। আলোচনা শেষে দেশের কল্যাণ ও দলীয় সফলতার জন্য মোনাজাত পরিচালনা করা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ