খুলনায় আওয়ামীলীগ নেতাকে মারপিটের পর পুলিশে হস্তান্তর


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু 
ব্যূরো প্রধান খুলনাঃ



খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খান জাহান আলী থানার সাবেক সভাপতি বেগ লিয়াকত আলীকে মারপিট করে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয়রা, শনিবার ( ১৪ জুন) দুপুর সাড়ে ১২ টার  দিকে নগরীর ফুলবাড়ি গেট বাজার মোড় থেকে তাকে আটক করা হয়, 

বেগ লিয়াকত আলীর বাড়ি খানজাহান  আলী থানার বাদামতলা পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের সামনে,

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মাটিতে বসা বেগ লিয়াকাত আলির জামার কলার ধরে আছেন এক ব্যক্তি, অন্যরা তাকে ঘিরে ধরে বিভিন্ন সময় স্থানীয়দের উপর বেগ লিয়াকতের চালানো নির্যাতনের বর্ণনা দিয়ে গালাগাল করছেন, কয়েকজন তাকে শারীরিকভাবে আঘাত করেন, 
এ সমায় মধ্য বয়স্ক ব্যক্তিকে বলতে শোনা যায়, আমার বুড়ো বাপকেও তুই ছাড়িস নি, তাকেও মারতে গেছিস, 

জানা যায়, ৫ আগস্টের পর বেগ লিয়াকাত আলী বিরুদ্ধে দিঘলিয়া, দৌলতপুর, খান জাহান আলী, এবং সাভার থানায় বেশ কয়েকটি মামলা হয়, গত (১৩ মে) আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরের দিন তিনি আদালতের জামিন নিতে গেলে পুলিশ সেখান থেকে  তাকে আটক করে, ঈদের সপ্তাহখানেক আগে জামিনে কারামুক্ত হন, সেই থেকে তিনি বাড়িতেই থাকতেন, 

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অনেকটা জোরপূর্বক তিনি ফুলবাড়ীগেট বাজার বণিক  সমিতির সভাপতি পদ দখলে দেখেছিলেন, বাজারের সাধারণ ব্যবসায়ী, আওয়ামী লীগের সমার্থক ব্যবসায়ীরাও নির্বাচনের দাবি জানালেও তিনি কান দেননি, এসব কারণে বাজারের ব্যবসায়ীরা তার ওপর ক্ষুব্ধ ছিল,

নগরীর খান জাহান আলী থানার ( ওসি) কবির হোসেন বলেন,বেগ লিয়াকত আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে,

তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন, শনিবার একটার দিকে স্থানীয়রা পুলিশে খবর দেয়, তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে, চিকিৎসা শেষে তাকে গ্রেফতার দেখানো হবে,


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ