জেলা গোয়েন্দা ডিবি'র অভিযানে তক্ষক ব্যবসায়ী ১ জন গ্রেফতার।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ মোঃ দীন ইসলাম।
ব্যুরো প্রধান ময়মনসিংহঃ
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৪ টি বিরল প্রজাতীর তক্ষক ও তক্ষক রাখার ৩টি ঝুড়ি সহ অবৈধ বন্যপ্রাণী ব্যবসায়ীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির অফিসার ইনচার্জ আবুল হোসেন জানান, গোপন তথ্যের বিনিময়ে শুক্রবার নান্দাইলের চরশ্রীরামপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তক্ষক ব্যবসায়ীর নাম মোঃ রবিন মিয়া। রবিন ঐ গ্রামের আসকর আলীর ছেলে বলে পুলিশ জানায়। ডিবি'র ইনচার্জ আবুল হোসেন আরো বলেন , জেলা পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত মাদক, চুরি, ছিনতাই,চাঁদাবাজ ও অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে জালা গোয়েন্দা ডিবি'র এসআই রাজীব তালুকদার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে শুক্রবার নান্দাইলের চরশ্রীরামপুরে অভিযান চালায়। অভিযানে গ্রেফতারকৃত রবিনের বসত বাড়ির সামনে থেকে চারটি বিরল প্রজাতীর তক্ষক ও তক্ষক রাখার ৩টি ঝুড়ি সহ অবৈধ বন্যপ্রাণী ব্যবসায়ী মোঃ রবিন মিয়াকে গ্রেফতার করে। শনিবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। অফিসার ইনচার্জ আবুল হোসেন জানান এই অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :