নীলফামারীতে সাবেক বিচারপতি খায়রুল হককে গ্রেফারের দাবীতে আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
নীলফামারীতে সাবেক বিচারপতি খায়রুল হককে গ্রেফারের দাবীতে আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন
আব্দুস সালাম,জেলা প্রতিনিধি,নীলফামারীঃ
বাংলাদেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেফতার ও বিচারে সোপর্দকরন এবং ফ্যাসিবাদের দোসর উচ্চ ও নিম্ন আদালতের দরবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নীলফামারী জেলা ইউনিট।
মঙ্গলবার ২৯শে এপ্রিল দুপুরে আইনজীবী সমিতির হলরুমে সংবাদ সম্মেলন শেষে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেফতার ও বিচারের দাবীতে আদালত চত্তরে র্যালী বের করেন আইনজীবীবৃন্দ।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নীলফামারী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মোহাম্মদ আবু
সোয়েম, সহ-সভাপতি রবিউল ইসলাম প্রামানিক, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান খান রিনো, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সজিব।
বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে বিচার বিভাগকে বিতর্কিত করে অসংখ্য নিরহ মানুষকে প্রহসনের বিচার ব্যবস্থার মাধ্যমে অন্যায়ভাবে শাস্তি দিয়েছেন। তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে একনায়কত্ব ও আদিপত্য বিস্তারে সহযোগীতা করা এবং দেশকে অস্তিতিশীল পরিবেশ সৃস্টি করার একমাত্র মূল ছিলেন তিনি।
বক্তারা বর্তমান সরকারের কাছে তাকে অতিবিলম্বে গ্রেফার করে বিচারের মূখোমূখি করার দাবী জানান।
আপনার মতামত লিখুন :