জামেয়া আরবীয়া আনোয়ারুল উলুম আরব নগর মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

জামেয়া আরবীয়া আনোয়ারুল উলুম আরব নগর  মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন
_______________________________



চট্টগ্রামের রাউজান থানার অন্তর্গত ডাবুয়া ইউনিয়ন এ  অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া আরব নগর আনোয়ারুল উলুম মাদ্রাসার বার্ষিক সভা  ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল সংখ্যক উলামা-মাশায়েখ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

গতকাল  ২০ ডিসেম্বর, শনিবার, মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে বাদ ফজর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সূর্যোদয় থেকে ধারাবাহিকভাবে চলে তাফসির, নসিহত ও গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনজামিয়া ইসলামীয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরী।তিনি বলেন, “কওমি মাদ্রাসা শুধু আলেম তৈরি করে না, বরং দ্বীনদার ও নৈতিকতাসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলে। সমাজ ও রাষ্ট্র গঠনে এই শিক্ষা ব্যবস্থার ভূমিকা অপরিসীম।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—মদুনাঘাট ইউনুছিয়া ফতহুল ইসলাম মাদ্রাসার পরিচালক মাওলানা শেহাব উদ্দিন,
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির,নরসিংদী লাখপুর সিরাতুল মুস্তাকীম মাদ্রাসার পরিচালক পীরে কামেল মাওলানা মুজিবুর রহমান, কৈগ্রাম মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা নুরুল আমিন,পটিয়া হিলচিয়া আবু বক্কর ছিদ্দিক (রাঃ) মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা বেলাল উদ্দিন ইউছুফী,নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক আবু জাফর নানুপুরী।

এছাড়াও বক্তব্য রাখেন—বিএনপি নেতা জনাব কামাল মিয়া,
বিশিষ্ট সমাজসেবক ও রাউজান ক্লাবের সভাপতি ডা. মোহাম্মদ ওমর ফারুক,রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব সাজেদুল ইসলাম।তারা মাদ্রাসাভিত্তিক দ্বীনি শিক্ষার প্রশংসা করেন এবং সমাজে শান্তি ও নৈতিকতা প্রতিষ্ঠায় আলেমদের ভূমিকার কথা তুলে ধরেন।

বাদ ফজর থেকে পর্যায়ক্রমে আরও আলোচনা করেন—
মাওলানা জোবায়ের সাহেব,মাওলানা ক্বারী শহিদুল্লাহ,মাওলানা ওসমান খলিলাবাদী, মাওলানা ইয়াছিন সুলতান নগরী,মাওলানা আবদুছ ছমি,মাওলানা খালেদ কাসেমী,মাওলানা রিদওয়ান, মাওলানা কাউছার মাদানী,মাওলানা ওসামা ইউছুফ,মাওলানা শাহ জালাল,মাওলানা একরাম,মাওলানা ইয়াকুব,মুফতি আবু সুফিয়ান,আবু তৈয়ব আবদুল্লাহ পুরী প্রমুখ।
সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পীরে কামেল মাওলানা শেহাব উদ্দিন।দোয়ার মাধ্যমে দেশ, জাতি, উম্মাহ ও দ্বীনি শিক্ষার অগ্রগতি কামনা করা হয়।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে মাদ্রাসার পরিচালক কেএম আলমগীর মাসউদ আরব নগরী উপস্থিত সকল অতিথি, আলেম-ওলামা, প্রশাসনের প্রতিনিধি, শুভানুধ্যায়ী ও মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও দ্বীনি খেদমতে সকলের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

দিনব্যাপী এ মাহফিল শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয় এবং এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।


মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরী
 চট্টগ্রাম প্রতিনিধি;


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ