নলতায় জামায়াতের পেশাজীবী ও ওলামা বিভাগের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

নলতায় জামায়াতের পেশাজীবী ও ওলামা বিভাগের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
___________________________



বাংলাদেশ জামায়াতে ইসলামী নলতা ইউনিয়ন শাখার পেশাজীবী ও ওলামা বিভাগের উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় নলতা আহসানিয়া মিশন রেসিডেন্সিয়াল ডিগ্রি কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নলতা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার আকবর হোসেন এবং সঞ্চালনায় ছিলেন ওলামা বিভাগের সভাপতি মাওলানা মহিবুল্লাহ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মোহাদ্দিস মাওলানা রবিউল বাসার। তিনি বলেন, “দাঁড়িপাল্লা জনগণের প্রতীক, ন্যায়বিচার ও কল্যাণের প্রতীক। আমরা ক্ষমতায় গিয়ে আল্লাহভীরু ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলার সেক্রেটারি ও সাবেক শিবির জেলা সভাপতি মোঃ আব্দুল গফফার, জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা তালিম বিভাগের সভাপতি মাওলানা কাজী মুজাহিদুল আলম, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মাওলানা আনারুল ইসলাম, উপজেলা বাইতুল মাল সেক্রেটারি অধ্যক্ষ আবু রাসেল আশকারী, নলতা ইউনিয়ন জামায়াতের সাবেক আমির শহিদুল ইসলামসহ ৬ নম্বর নলতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দায়িত্বশীল নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের সাংগঠনিক প্রস্তুতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

হাফিজুর রহমান, 
কালীগঞ্জ (সাতক্ষীরা)


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ