রাজাকারের মহাকান্ড


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

রাজাকারের মহাকান্ড 
 মোঃ শফিউল্লাহ 

 রাজাকারেরা মোদের মুসলিম রাষ্ট্রে
 চিহ্নিত বিশ্ব বেঈমান,
 জুলুম নির্যাতনের পরিনাম হলো 
স্বৈরাচারী শাসকের অবসান।

 ইসলামের হুকুমাত বিলীন করে 
 মুশরিকদের সাথে মৈত্রী,
 ইসলাম ধর্মকে ধ্বংস সাধনে
 উগ্র হিন্দুত্ববাদের ধাত্রী।

 রাষ্ট্রে ফ্যাসিবাদ কায়েম করে 
 মুখে মুখে একেশ্বরবাদ,
 ধর্মীয় কাজে বাধা প্রদান করে 
 নিজেরাই হলো মুরতাদ।

 দেশে রাজাকারের জন্ম দিয়ে
 ইজ্জত লুন্ঠনে বাজিমাত,
 বিদেশে অর্থ পাচারে ছড়াছড়ি
 দিতে হতো না কৈফিয়াত।

 চাকুরির মেধাকোঠায় বৈষম্য তৈরি
 বুলি রাজাকারের সন্তান,
 শিক্ষার্থীরা আন্দোলনে ফুঁসে ওঠে
 হটায় স্বৈরাচারীর মাস্তান।

 সিংহাসন মসনদ হারিয়ে স্বৈরাচার
 অন্তর জালায় হাহাকার,
 জুলাই বিপ্লবে হত্যাযজ্ঞ চালিয়ে
 বিদেশে পালিয়ে যাযাবর।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ