সাড়ে৫০০ মামলা পেছনে ফেলে ১ মিনিটে আগাম জামিন''সন্ত্রাসী''সাজ্জাদের স্ত্রী তামান্নার


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ



ফেসবুকে কাঁড়ি কাঁড়ি টাকা ছড়িয়ে স্বামীকে জামিনে মুক্ত করার ঘোষণা দিয়ে আলোচনায় আসা শারমিন আক্তার তামান্না শেষ পর্যন্ত হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন, তার স্বামী সাজ্জাদ চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী যিনি হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি,
বুধবার (১০ এপ্রিল) বিচারপতি মোহাম্মদ মাহবুব উল আলম এবং বিচারপতি মোঃ হামিদুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন,
তবে জামিন প্রাপ্তির প্রক্রিয়া ঘিরে উঠেছে নানা প্রশ্ন, অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাঈম সায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে দাবি করেন, জামিনের শুনানিতে সিরিয়াল ভেঙ্গে ৩১৩ জনকে উপেক্ষা করে তামান্নাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে,
পোস্টে তিনি বলেন, চট্টগ্রামের সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না আদালত ও জামিন 'কেনার'ঘোষণা দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপমান করেছেন, অথচ তাকে এক মিনিটের সোনা নিতে আগাম জামিন দেওয়া হয়, 
সায়ের আরো ও দাবি করেন, বুধবার বিজয় ৭১ ভবনের ২৫ নম্বর আদালতে মোট ৫৪৭টি মামলার জামিন শুনানি তালিকায় ছিল দুপুর একটা ১৫ মিনিট পর্যন্ত সিরিয়াল,১৫০ নম্বর পর্যন্ত শুনানি হয়, এরপরেই আদালত ৪৬৩ নম্বরে থাকা তামান্না মামলায় যান এবং মাত্র এক মিনিটেই জামিন মঞ্জুর করেন, অথচ ঐদিন মাত্র ৬৩ টি মামলার শুনানি সম্পন্ন হয় এবং এটি ছিল আদালতের ২০ এপ্রিলের আগের শেষ কার্যদিবস, 
সায়ের প্রশ্ন তোলেন, 
সাধারণত গুরুতর অসুস্থতা বা পারিবারিক মৃত্যু ছাড়া সিরিয়াল ভাঙ্গা হয় না, তাহলে কিসের ভিত্তিতে ১৫০ থেকে ৪৬৩ নম্বরে থাকা এই মামলাটি এত দ্রুত শুনানি পেল এবং জামিনও পেয়ে গেল, 
গত ১৫ মার্চ ঢাকার একটি শপিংমল থেকে সাজ্জাদকে গ্রেফতার করে পুলিশ, তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় হত্যা অস্ত্র চাঁদাবাজি সহ অন্তত ১৫ টি মামলা রয়েছে, এর আগে ২৯ জানুয়ারি সিএমপি কমিশনার তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন, ঠিক তার আগের দিন ফেসবুক লাইভে এসে সাজ্জাদ বায়োজিদ থানার ওসিকে পেটানোর হুমকি দেন,
জানা গেছে একই দিনে হাইকোর্টের ওই বেঞ্চ একটি রাজনৈতিক দলের একাধিক নেতাকর্মীকেও জামিন দিয়েছেন


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ