ময়মনসিংহে ভূমি দখল ও নারকেল গাছ নিয়ে সংঘর্ষ নিরীহ পরিবারের ওপর হামলা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মোঃ সেলিম সাজ্জাদ
স্টাফ রিপোর্টার,ময়মনসিংহঃ



ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন ঘাগড়া ইউনিয়নের পুটিয়ালীর চর বড়বাড়ি এলাকায় ভূমি সংক্রান্ত বিরোধের জেরে নিরীহ পরিবারকে পূর্বপরিকল্পিতভাবে হামলার শিকার করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোঃ আলম তার পরিবারের একাধিক সদস্য মহিলাদেরকেও  মেরে রক্তাক্ত জখম করে  
ভুক্তভোগী মোঃ আলম মিয়া থানায় দায়ের করা অভিযোগে জানান, প্রতিবেশী আব্দুল জুব্বার ও তার সন্তানসহ মোট ৫ জন এবং অজ্ঞাতনামা আরো ২-৩ জন দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে তার বাড়িতে হামলা চালায়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা নারকেল গাছ থেকে নারকেল পেড়ে নিতে এলে বাধা দিলে আলম মিয়াকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করা হয়, এবং তার পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয়।
আহতের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়।
ঘটনার তদন্তের দায়িত্বপ্রাপ্ত অফিসার ঘটনাস্থল পরিদর্শন করে দুই পক্ষকে থানায় ডেকে নিয়ে আলোচনায় বসেন এবং নারকেল গাছে কেউ হাত না দিতে নির্দেশ দেন। পুলিশ জানায়, "দলিল যার, জমি তার", কিন্তু এ নিয়ে ঝগড়া না করতে উভয় পক্ষকে আহ্বান জানানো হয়।
তবে ভুক্তভোগী আলম মিয়ার অভিযোগ, "যাদের বিরুদ্ধে আমি অভিযোগ করেছি, তাদের সাথেই অফিসার মিটিং করছে। অথচ আমি থানার বারান্দায় দাঁড়িয়ে চোখের পানি ফেলেছি।"
তিনি আরও জানান, তারা গরিব, কিন্তু তারাই আইনের প্রতি শ্রদ্ধাশীল। অন্যদিকে প্রভাবশালী বিবাদীরা অর্থ ও ক্ষমতার প্রভাব খাটিয়ে চলেছেন। আলম মিয়া বলেন, “আমার পরিবারের সদস্যদের জীবন এখন ঝুঁকিতে। আমি শুধু প্রশাসনের সহযোগিতা চাই।”

স্থানীয় সচেতন মহল ও মানবাধিকারকর্মীরা বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ