নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত নেত্রকোণার তাজুল ইসলাম আকন্দ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মোঃ নাজমুল ইসলাম,নেত্রকোণা :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ শাখার যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন নেত্রকোণার কেন্দুয়া উপজেলার আশুজিয়া গ্রামের সন্তান মোঃ তাজুল ইসলাম আকন্দ।

তিনি কেন্দুয়া উপজেলার আশুজিয়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতা আব্দুস সালাম আকন্দ। বর্তমানে তিনি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে অধ্যয়নরত।
গত ১৮ জুলাই ২০২৬ তারিখে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ আবু হোরাইরা এবং সাধারণ সম্পাদক এম রাজিবুল তালুকদার (বিন্দু) স্বাক্ষরিত দলীয় প্যাডে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। ওই কমিটিতে মোঃ তাজুল ইসলাম আকন্দকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে তিনি কিশোরগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্ররাজনীতিতে তাঁর সাংগঠনিক অভিজ্ঞতা ও সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ এবার নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন।

প্রতিক্রিয়ায় তাজুল ইসলাম আকন্দ বলেন, “দল আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের চেষ্টা করব। শিক্ষার্থীদের অধিকার রক্ষা, ইতিবাচক ছাত্ররাজনীতি চর্চা এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে কাজ করে যাব।”

তাঁর এই নির্বাচনে পরিবারের সদস্য, স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। তাঁরা তাঁর সফল দায়িত্ব পালন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ