নীলফামারীতে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
আব্দুস সালাম,
নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এই সমাবেশ অনুষ্টিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্রের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার আতাউর রহমান, নীলফামারী শহর জামায়াতের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, জেলা এনসিপির সাবেক প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ , জেলা ইসলামী আন্দোলনের সভাপতি ইয়াসিন আলী এবং শহিদ সাজ্জাদের মা সাহিদা বেগম।
সমাবেশে জুলাইয়ের স্মৃতি তুলে ধরতে গিয়ে শহিদ সাজ্জাদের মা সাহিদা বেগম আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আর যেন কোন মায়ের বুক খালি না হয়, আর যেন কোন মাকে সন্তান হারাতে না হয়। আমার সন্তানের হত্যাকারী শেখ হাসিনার বিচার হতে হবে, যাতে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকে।’
সমাবেশ শেষে কালেক্টরেট মসজিদের ইমাম মাওলানা এমদাদুল হক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের স্বরণে আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় মোনাজাত করেন।
আপনার মতামত লিখুন :