দুই ঘন্টার বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা নগরীসহ বিভিন্ন স্থান ভোগান্তিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু 
ব্যূরো প্রধান খুলনাঃ



খুলনা টানা দুই ঘন্টার বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। (৭ জুলাই ) বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬‌ টা পর্যন্ত কখনো ভারী কখনো হালকা বৃষ্টিপাত হয়, সরজমিনে ঘুরে দেখা গেছে বৃষ্টিপাতে নগরীর টুটপাড়া ,রয়েল মোড় মিস্ত্রিপাড়া ,খালিশপুর নিউমার্কেট এলাকার, বাস্তবহারা এলাকা ,শান্তিধাম মোড়, দিলখোলা রোড, পূর্ববাণীয়াখামার ,বসু পাড়া ফুলবাড়ি গেট ,আলমনগর আবাসিক, এলাকা সহ বিভিন্ন এলাকা তলিয়ে গেছে, এদিকে, বিভিন্ন সড়কে পানি উঠে যাওয়ায় ভোগান্তিতে পড়েন পথচারীসহ সাধারণ মানুষ, যানবাহন চলাচলেও ভোগান্তিতে পড়ে, মোটরে পানি প্রবেশ করে অনেক যানবাহন বিকল হতেও দেখা গেছে , ড্রেনেজ ব্যবস্থা বেহাল থাকার কারণে এমন জলাবদ্ধতা বলে অভিযোগ নগরবাসীর, সিটি কর্পোরেশনের কাছে দ্রুত সমস্যা সমাধানের দাবি তাদের, মৌলভী পাড়া এলাকার বাসিন্দা হেমায়েত উদ্দিন বলেন, রাস্তা আর ড্রেনের সমস্যা, ১৯৯৬ সাল থেকে দেখে আসছি, ড্রেন থেকে পানি নদীতে যাবে কি? উল্টে নদীর পানি মনে হয় ড্রেন দিয়ে শহরে ঢুকে, জলাবদ্ধতাএ শহরের স্থায়ী সমস্যা।

২০১৯ সালে খুলনা সিটি কর্পোরেশনের বৃহত্তর ড্রেনের উন্নয়ন প্রকল্প হাতে নেয়, ৮২০ কটি টাকা এ প্রকল্পে রয়েছে ৯ টি খাল খনন ৮‌ টি সুইচগেট , প্রাইমারি ও সেকেন্ডারি ড্রেন নির্মাণ, আউটলেট খনন, জমি অধিগ্রহণ ও যন্ত্রপাতি সংগ্রহ সহ ময়ূর নদীর উপর তিনটি সেতু নির্মাণ, ২০২৩ সালে প্রকল্পের মেয়াদ শেষ হলেও অগ্রগতি আশানুরূপ নয়।

এছাড়া গত ৭ বছরে ৬৩৪ কোটি টাকা ব্যয়ে ১৯৮ টি ড্রেন পুনরর্নির্মাণ করেছে কেসিসি, কিন্তু বাস্তবতা হলো, বর্ষা এলেই খুলনার রাজপথে নামে পানির স্রোত।

কেসিসি প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবিরউল জব্বার বলেন, নগরবাসীর সমস্যা সমাধানে ড্রেনেজ প্রকল্প বাস্তবায়ন চলছে, তবে ২০১৩ সালে নেওয়া প্রকল্পগুলোর জন্য নির্ধারিত নির্মাণ সামগ্রীর মূল্য এখন দ্বিগুণের ও বেশি, নতুন বরাদ্দ ছাড়া কাজ এগোনো সম্ভব নয়, আমরা যতই ড্রেন নির্মাণ করি, যদি আবর্জনা পরিষ্কার না হয়, তাহলে জলাবদ্ধতা কমবে না, নতুন একটি প্রকল্পে স্নইস গেট,ও পাম্প হাউস বসানোর পরিকল্পনা আছে, এটি বাস্তবায়ন হলে পরিস্থিতি উন্নতি হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ