দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, করোনা ৩ জন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৩ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যূরো প্রধান খুলনাঃ
গত ২৪ ঘন্টায় দেশে রোববার সকাল ৮ থেকে সোমবার সকাল ৮ পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯২ জন রোগীর, এই সময়ে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে, একই সঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত ৩,জনের মৃত্যু হয়েছে, এই সময়ে ৪০৬ জনের নমুনা পরীক্ষা ১৯ জনের দেহে করোনা সনাক্ত হয়।
সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো পৃথক দুইটি সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।
ডেঙ্গুতে মারা যাওয়া একজনের বাড়ি বরিশালে এবং একজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দা, অন্যদিকে করোনায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা বিভাগের।
এতে বলা হয়েছে, ডেঙ্গুতে হাসপাতালে নতুন ভর্তি হওয়াতে মধ্যে বরিশাল বিভাগের ১২৬ জন, চট্টগ্রাম বিভাগের ৮০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩১ জন, ঢাকা উত্তর সিটিতে ২২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৪ জন, খুলনা বিভাগের ২৫ জন এবং রাজশাহী বিভাগে ৪১ জন ময়মনসিংহ ১,জন ও রংপুরে ১,জন নতুন রোগী ভর্তি হয়েছেন,
এদিকে, একদিনে সারাদেশে ২৬০ জন ডেঙ্গু রোগীর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, এই নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ৭৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এবছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সব মিলিয়ে ৮ হাজার ১৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৪ জনের।
প্রসঙ্গত ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যু বরণ করেছেন ৫৭৫ জন, এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, ও পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে করোনা আক্রান্ত ১৯,জনসহ দেশে এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জনে, নতুন করে তিনজন মারা যাওয়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫১৮ জনে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন পুরুষ, দুইজন নারী, এই তিনজনই ষাটোর্ধ্ব ছিলেন বলে জানিয়েছে অধিদপ্তর, চলতি বছর এখন পর্যন্ত ভাইরাসটিতে ৮ জন পুরুষ এবং ১১ জন নারীর মৃত্যু হয়েছে।
আপনার মতামত লিখুন :